Monday, April 6, 2026

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বিসিসিআই শীর্ষ পদে সৌরভকে চান সানি

Date:

Share post:

লোধা কমিটির সুপারিশ অনুযায়ী শেষ হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই প্রেসিডেন্টের মেয়াদ। সিএবি ও বিসিসিআই প্রশাসক হিসেবে একটানা ৬ বছরের মেয়াদ পূর্ণ হলো সৌরভের। এবার বাধ্যতামূলক “কুলিং অফ পিরিয়ড”-এ যেতে হবে প্রাক্তন ভারত অধিনায়ককে। আর এই নিয়মকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সৌরভ। অগাস্ট মাসে এই মামলার শুনানি হওয়ার কথা আছে। ততদিন পর্যন্ত অবশ্য প্রশাসক হিসেবে বিসিসিআই প্রেসিডেন্ট পদে আসীন থাকতে পারবেন সৌরভ।

শীর্ষ আদালতের রায় কী হবে জানা নেই। তবে এরই মধ্যে সৌরভকে একজন দক্ষ প্রশাসক তকমা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটমহল তাঁকে পরবর্তী আইসিসি চেয়ারম্যান হিসেবে দেখতে চাইছে। তবে আরেক প্রাক্তন ভারত অধিনায়ক তথা ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য সুনীল গাভাসকর মনে করছেন, এখনই সৌরভের আইসিসির পথে পা বাড়ানোই উচিত। সানি চাইছেন, আরও কয়েক বছর
বিসিসিআই প্রেসিডেন্ট পদেই বহাল থাকুন সৌরভ। তাঁর দাবি, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের প্রশাসক হিসেবে সৌরভের মতোই একজন ব্যক্তিত্বকে প্রয়োজন।

এক্ষেত্রে কিংবদন্তি গাভাসকর তাঁর যুক্তি হিসেবে একটা সময়সীমা উল্লেখ করেছেন। সানির কথায়, অন্ততপক্ষে আগামী ২০২৩ আইসিসি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে থাকুন সৌরভ। ২০২৩ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতেই।

বিসিসিআই প্রেসিডেন্ট ও সৌরভ প্রসঙ্গে সানি বলেন, “আমি প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর টিমকে ভারতে অনুষ্ঠিত ২০২৩ আইসিসি বিশ্বকাপের শেষ পর্যন্ত বোর্ডের ক্ষমতায় দেখতে চাইব। জাতীয় দলের অধিনায়ক হয়ে যেভাবে একটা অন্ধকারের মধ্যে থেকে ভারতীয় ক্রিকেটে আলোর দিশা দেখিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে বিশ্বাস ফিরিয়েছিল সৌরভ, ঠিক একইভাবে বোর্ড সভাপতি হিসেবে সে ও তার টিম বিসিসিআইয়ের প্রশাসনকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেই বিশ্বাস করি। তবে দেখা যাক আদালত কী রায় দেয়”।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...