Sunday, June 28, 2026

মাস্ক নিয়ে সংশয়: কী দেখে চিনবেন আসল না নকল?

Date:

Share post:

একাধিক লকডাউন এবং আনলক পর্ব পেরিয়ে এখন যখন মাস্কের ব্যবহার বাধ্যতামূলক বলা হচ্ছে, তখন সমস্যা দেখা দিয়েছে এর ধরন নিয়ে। N95 মাস্ক সংক্রমণ রোধে সবচেয়ে কার্যকরী। কিন্তু এটা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে।

বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা বলছেন, যেসব মাস্কে রেসপিরেটরি ভাল্ভ থাকে, সেগুলি যিনি পড়ছেন তাঁর জন্য ভালো হলেও, তিনি যদি আক্রান্ত হন তাহলে তাঁর থেকে সংক্রমণ ছড়ানোর ভয় থাকছে অন্যদের। সে ক্ষেত্রে ভাল্ভ ছাড়া N95 মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন সকলে। কিন্তু কোনটা সঠিক? কোনটা আসল N95 মাস্ক সেটা কীভাবে বোঝা যাবে?
অর্থনৈতিক বেহাল দশায় অনেকেই রাস্তায় বিক্রি করছেন। ছোটখাটো দোকানেই বিক্রি হচ্ছে মাস্ক। বিক্রি হচ্ছে বড় শপিংমলে। কিন্তু কোন জায়গায়, কার থেকে মাস্ক কেনা সঠিক এই নিয়ে সংশয় ক্রমেই বাড়ছে।
যাঁরা রোগীদের সংস্পর্শে আসছেন, তাঁদের ক্ষেত্রে N95 মাস্ক বাধ্যতামূলক। কিন্তু বাকিদের ক্ষেত্রে থ্রি লেয়ার সার্জিকাল মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন সকলে। তবে বাজারচলতি বা ডিজাইনার কতটা কার্যকরী তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে।
এক্ষেত্রে যদি N95 মাস্ক ব্যবহার করতেই হয় তাহলে কী দেখে বোঝা যাবে সেটি আসল না নকল?

ফিল্টারিং রেসপিরেটরে কোনও চিহ্নিত জায়গা না থাকলে

মাস্কে কোনও টিসি নম্বর না থাকলে

ব্লক লেটারে এনআইওএসএইচ লেখা না থাকা বা ভুল বানানে লেখা থাকলে

নকশাদার কাপড় ব্যবহার হলে

 

সেই মাস্কগুলি নকল।
এই পরিস্থিতিতে মাস্ক ব্যবহার যেমন জরুরি, তেমনি সঠিক আসল মাস্ক নির্বাচন করাটাও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...