Friday, June 26, 2026

ফের শহরের অমানবিক মুখ, এবার ১৪ ঘণ্টা পড়ে রইলো করোনা আক্রান্তের মৃতদেহ

Date:

Share post:

ফের শহরের অমানবিক মুখ। এবার প্রায় ১৪ ঘণ্টা ধরে বাড়িতে পড়ে রইলো করোনা আক্রান্তের মৃতদেহ৷ পরিবারের লোক কার্যত কিংকর্তব্যবিমূঢ়। পরিবারের প্রায় সকলেই কোভিড-১৯ আক্রান্ত। ফলে তাঁরা নিজেদের সামলাবেন, নাকি নাকি প্রিয় জনের মৃতদেহ সৎকার করবেন, দিশেহারা অবস্থা। অন্যদিকে, মহামারি আতঙ্কে সাহায্যের হাত বাড়িয়ে দেননি প্রতিবেশীরাও। আজ, সোমবার এমনই অমানবিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বেহালার সাহাপুর মেন রোডে৷ পরিবারের দাবি, গতকাল রাত ১২টায় ষাটোর্ধ্ব গৃহকর্তার মৃত্যু হয়৷ পরিবারের আরও তিনজন করোনা আক্রান্ত৷ এরা হলেন মৃতের স্ত্রী, মেয়ে-সহ আরও এক সদস্য। অবশেষে মৃতদেহ উদ্ধার করে সৎকারের জন্য নিয়ে যায় কলকাতা পুরসভার কর্মীরা।

তবে কলকাতা শহরে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে
উত্তর কলকাতার বাগবাজারের বৃন্দাবন পাল লেনে এমনই ঘটনা ঘটেছিল। নিজের বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় প্রায় ৬ ঘণ্টা পড়ে ছিলেন৷ পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

তারও আগে মৃত্যুর প্রায় ৪৪ ঘণ্টা ধরে পড়েছিল আমর্হাস্ট স্ট্রিটে একটি আবাসনে করোনা আক্রান্তের মৃতদেহ। মৃত্যুর পর থেকে পরিবার একবার থানা একবার স্বাস্থ্য ভবন, একবার কলকাতা পুরসভা এইভাবে একাধিক জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেন দেহ সৎকার করার জন্য৷ কিন্তু কোনও জায়গা থেকে কোনও কম সাহায্য মেলেনি বলে অভিযোগ ছিল৷ প্রায় দু’দিন পরে কলকাতা পুরসভার উদ্যোগে দেহ উদ্ধার হয়৷

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...