Thursday, June 25, 2026

মধুচক্রে নাম জড়ালো প্রাক্তন বিজেপি নেতার

Date:

Share post:

প্রাক্তন বিজেপি নেতার বাড়িতেই চলছে মধুচক্র। আগ্রার ওই মধুচক্র ও নারী পাচার চকলেট পর্দা ফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশ। যদিও বিজেপি নেতা কিছু জানেন না বলেই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন।

ওই বিজেপি নেতা পুলিশকে জানিয়েছেন, খামারবাড়ি অন্যদের ভাড়া দিয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতার ওই খামারবাড়িতে রাজ্য থেকে মেয়েদের নিয়ে গিয়ে রাখা হত। সেখান থেকে পাঠানো হতো পাঁচতারা হোটেলে। ওই বাড়িতে থাকা মহিলা-সহ মোট নজনকে জেরা করেছে পুলিশ। আগ্রার এসএসপি জানান, “তদন্ত শুরু হয়েছে। ওই বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সবই জানতেন। এমনকী, ওই চক্র থেকে টাকাও নিতেন তিনি।” যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতা। তাঁর বক্তব্য, ” আমাকে কেউ ইচ্ছা করে ফাঁসাচ্ছে। ওই খামারবাড়ি আমি শচীন, বিষ্ণু ও বিশাল গোয়েল নামে তিনজনকে লিজ দিয়েছি। পুলিশ ওদের গ্রেফতার করেছে।”

Related articles

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...

বাংলা ছবিতে বলিউডের বিনিয়োগ, আড়াই দশক পর টলিউডে অনুপম!

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের প্রায় আড়াই দশক পর ফের বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন...

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...