Monday, April 6, 2026

গুজরাতের দুই স্কুল পড়ুয়ার আবিষ্কার পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুর!

Date:

Share post:

ভারতের ক্লাস টেনের দুই ছাত্রী। তাদের দৌলতেই নাসা জানতে পারল পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর গ্রহাণু!

ঠিক তাই। গুজরাতের দুই প্রতিভাবান ছাত্রী বৈদেহী ভেকারিয়া সঞ্জয়ভাই আর রাধিকা লাখানি প্রফুল্লভাই। সিবিএসসির দশম শ্রেণির ছাত্রী। কিন্তু জানল কীভাবে? দুই পড়ুয়া অংশ নিয়েছিল দু’মাসের একটি কোর্স নাম “অল ইন্ডিয়া অ্যাসটেরয়েড সার্চ ক্যাম্পেন ২০২০”। এই কোর্সের সঙ্গে যুক্ত হয়েছিল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সার্চ কোলাবোরেশান ও টেক্সাসের হার্ডিন বিশ্ববিদ্যালয়। এই কোর্সে তারা হাওয়াই দ্বীপের প্যান স্টার টেলিস্কোপ ব্যবহার করে। কী আছে এই টেলিস্কোপে? সিসিডি ক্যামেরার সাহায্যে ছবি তোলে এই টেলিস্কোপ। মহাকাশে সেভাবে উজ্জ্বল নয়, এমন বস্তুর ছবি খুব পরিষ্কার ভাবে তোলে। সেই ছবি তুলতে গিয়েই তাদের কাছে এই গ্রহাণু ধরা পড়ে। এটি রয়েছে মঙ্গল্গ্রহের কাছে। দ্রুত চলে আসবে পৃথিবীর কাছে। কবে এবং কত দূর দিয়ে এই গ্রহ পৃথিবীর কাছ দিয়ে যাবে তা স্পষ্টভাবে বলত্ব পারেনি। প্রায় ২ কিলোমিটার ব্যাসার্ধ এই গ্রহটি। এই দুই ছাত্রী গ্রহের আবিষ্কার করায় নাসার পক্ষ থেকে ই মেল করে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ছে শুভেচ্ছা।

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...