Thursday, April 9, 2026

ম্যানেজারকে হুমকি ও হেনস্থার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য

Date:

Share post:

সমবায় ব্যাঙ্কে ঢুকে সদলবলে ম্যানেজারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, নদিয়ার রানাঘাট ২ নম্বর ব্লকে ব্যাঙ্কের ঢুকে ম্যানেজারকে হুমকি দেওয়া এবং হেনস্থা করা হয়। সেই ছবি মোবাইলে তুলতে গেলে ব্যাঙ্কের আরেক কর্মীর জামার কলার ধরে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই ঘটনার নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ব্যঙ্ক পরিষেবা বন্ধের প্রস্তাব দিয়েছেন কর্মীরা। ফলে বিপাকে পড়েছেন নদিয়ার চাপড়া ধানতলা এলাকার গ্রাহকরা।
২২ জুলাই ধানতলার চাপড়া ধানতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাঙ্কে রানাঘাট ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য জগন্নাথ রায়, জগদীশ মণ্ডল বলে ব্যাঙ্কের এক সদস্যকে সঙ্গে নিয়েই ম্যানেজারের সঙ্গে কথা বলতে যান। তাঁদের সঙ্গে ছিলেন আরও লোকজন। অভিযোগ, নতুন করে ব্যাঙ্কে সদস্য পদ দেওয়ার জন্য দাবি জানান তাঁরা। কিন্তু ব্যাঙ্ক ম্যানেজার স্পষ্ট জানিয়ে দেন, সামনেই বার্ষিক সভা। তার আগে কোনও সদস্য করা যাবে না। এই নিয়ে শুরু হয় বাদানুবাদ। এরপরই ব্যাঙ্ক ম্যানেজারকে হুমকি ও অন্য ব্যাঙ্ক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ।
ব্যাঙ্কের মধ্যে এই গন্ডগোলের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতেও। এই ঘটনায় ইতিমধ্যেই ধানতলা থানায় অভিযোগ দায়ের করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। প্রশাসন উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা না করলে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...