Saturday, June 13, 2026

ইউজিসির নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ওয়েবকুপা

Date:

Share post:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নয়া গাইডলাইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজ্যের তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপা।

৬ জুলাই কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। যেখানে কলেজ বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বর্ষের পরীক্ষাকে বাধ্যতামূলকভাবে নেওয়ার কথা বলেছে তারা। ইতিমধ্যেই নির্দেশিকার বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে মহারাষ্ট্র সরকার। অন্যদিকে দেশের নানা প্রান্তে ৩১ জন পড়ুয়াও নিজেদের সমস্যার কথা জানিয়ে নির্দেশিকা পুনর্বিবেচনার আবেদন করেছে সুপ্রিম কোর্টে। এই নির্দেশিকা পুনর্বিবেচনা করার দাবি নিয়ে এবার আদালতের দ্বারস্থ হলো
ওয়েবকুপা।

ওয়েবকুপার সভানেত্রী কৃষ্ণকলি বসু বলেন, ” রাজ্যের সঙ্গে আলোচনা না করে কীভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় চাপিয়ে দেওয়া হয়? শুধুমাত্র ভাইরাস নিয়ে পশ্চিমবঙ্গ জেরবার তা নয়। আমফানের জেরেও বিধ্বস্ত বাংলার বিভিন্ন প্রান্ত। বহু শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কলেজেই কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে।” আইসিএসই, সিবিএসই পরীক্ষা বাতিল হলে স্নাতক স্নাতকোত্তর স্তরের পরীক্ষা নিয়ে এত তৎপরতা কীসের? প্রশ্ন তুলেছেন কৃষ্ণকলি বসু।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের নতুন গাইডলাইন পুনর্বিবেচনার দাবি জানিয়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠান রাজ্যের উচ্চশিক্ষা সচিব মনীশ জৈন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। এমনকী সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকেও নতুন নির্দেশিকা পুনর্বিবেচনা করার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...