Saturday, June 13, 2026

‘ব্যক্তি’ না ‘প্রধানমন্ত্রী’, কে যাবেন অযোধ্যায়, দেশকে জানান মোদি: ওয়েইসি

Date:

Share post:

অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ শুরু হতে চলেছে আগামী ৫ আগস্ট৷ ভূমিপুজো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ওই আমন্ত্রণ নিয়েই এবার মোদির বিরুদ্ধে তোপ দাগলেন AIMIM বা অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়েইসি।

ওয়েইসি বলেছেন, মোদি ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসাবে গেলে তা দেশের ধর্মনিরপেক্ষতাকে আঘাত করবে৷ প্রধানমন্ত্রী ওখানে গেলে বিতর্ক বাড়বে বলেই ওয়েইসি’র আশঙ্কা৷ একাধিক প্রশ্ন তুলে ওয়েইসি বলেছেন, ‘‘প্রধানমন্ত্রীর দেশকে জানানো উচিত, তিনি অযোধ্যায় ‘ব্যক্তি’ নরেন্দ্র মোদি হিসাবে যাচ্ছেন, না’কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিসাবে যাচ্ছেন! তিনি যদি প্রধানমন্ত্রী হিসাবে যান তা হলে তা দেশের সংবিধানের মূল ভিত্তি, ধর্মনিরপেক্ষতা রক্ষা করার শর্ত ভঙ্গ করে।’’ তাঁর বক্তব্য, “দেশের সব সম্প্রদায়, এমনকি নাস্তিকদেরও প্রতিনিধি দেশের প্রধানমন্ত্রী ৷ ওয়েইসি আরও বলেছেন,

১) রামমন্দির ইস্যুটাই বিভাজনমূলক।

২) মহামারি পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলা আইন দেশজুড়ে কার্যকর করা হয়েছে। সবার মেনে চলা উচিত৷

৩) মহামারি পরিস্থিতিতে যদি দেশের প্রধানমন্ত্রী নিজে কোনও মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তা হলে দেশের সব ধর্মস্থানই ভক্তদের জন্য খুলে দেওয়া উচিত।

৪) এর পরে কাশী এবং মথুরার মসজিদেও মন্দির নির্মাণ করতে চাইতে পারে হিন্দুত্ববাদী শক্তি৷

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...