Tuesday, June 23, 2026

ফের ভাইরাসে আক্রান্ত মৃতদেহ সৎকারে পুলিশকে বাধা, বাঁশবেড়িয়ায় উত্তেজনা

Date:

Share post:

কিছুদিন আগেই নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আক্ষেপ করে বলেছিলেন, সবাই যদি বাধা দেয় তাহলে সংক্রমণে মৃত ব্যক্তিদের সৎকার হবে কোথায়? কিন্তু তাঁর সেই বার্তার পরেও ছবিটা যে একটুও বদলায়নি সেটা স্পষ্ট হল হুগলিতে। হুগলির বাঁশবেড়িয়া গন্ধেশ্বরী ঘাটে সোমবার রাতে পুলিশি প্রহরায় এক কোভিড আক্রান্ত রোগীর দেহ দাহ করতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, রাতে এই ঘাটে মাঝে মধ্যেই ভাইরাস আক্রান্ত রোগীর দেহ এনে দাহ করা হচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় করোনা আক্রান্ত রোগীর দেহ দাহ করা যাবে না এই অজুহাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। কয়েক ঘণ্টা আটকে রাখা হয় পুলিশ কর্মীদের। বারবার বুঝিয়েও কোনো ফল না হওয়ায় রাতের দিকে বাড়তি পুলিশ ফোর্স নিয়ে যাওয়া হয় এলাকায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। পরে পুলিশি প্রহরায় দেহটি দাহ করা হয়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...