Wednesday, April 8, 2026

আইসোলেশন ওয়ার্ডের ভেতরই শ্লীলতাহানির অভিযোগ যোগী রাজ্যে

Date:

Share post:

এবার কোভিড হাসপাতালে শ্লীলতাহানীর অভিযোগ। ঘটনা যোগী আদিত্যনাথ এর রাজ্য উত্তরপ্রদেশে। নয়ডায় কুড়ি বছর বয়সী ভাইরাস আক্রান্ত রোগীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাঁর শ্লীলতাহানি করেছে স্বয়ং চিকিৎসকই। সোমবার এফআইআর দায়ের করা হয়েছে এক্সপ্রেসওয়ে থানায়।

পুলিশ সূত্রে খবর হাসপাতালের আইসোলেশান বিভাগে পুরুষ মহিলাদের একসঙ্গে রাখা হয়েছে। ওই তরুণী পুলিশকে জানিয়েছে, তিনি আক্রান্ত হওয়ার পর ওই চিকিৎসকও ভাইরাসে আক্রান্ত হন। অভিযোগ আইসোলেশন ওয়ার্ডের ভেতর সুযোগ বুঝে ওই তরুণীর শ্লীলতাহানি করেন চিকিৎসক।

নয়ডা পুলিশের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার রণবিজয় সিং বলেন, ” ওই মহিলা আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। ওই ওয়ার্ডে ভর্তি থাকা এক চিকিৎসক তাঁর শ্লীলতাহানি করেছে। ওই তরুনীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।” তবে একইসঙ্গে হাসপাতালে ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। রোগী ভর্তির গাইডলাইন আদৌ হচ্ছে না বলে অভিযোগ। জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসক এখনও আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। সবরকম স্বাস্থ্যবিধি মেনে পুলিশ তার বয়ান রেকর্ড করেছে।

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...