Wednesday, April 1, 2026

অতিমারি পরিস্থিতি মোকাবিলার দায়িত্বে আট আইএএস অফিসার, ঘোষণা মমতার

Date:

Share post:

রাজ্যের ভাইরাস সংক্রমণ মোকাবিলায় এবার দায়িত্ব দেওয়া হল আট আইএএস অফিসারকে। টেস্ট, টেলি মেডিসিন এমনকী মৃতের সৎকার- সে সব দেখভালের করবেন তাঁরা। মঙ্গলবার, সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, যে পাঁচজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি, সেখানে আগেই পাঁচ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। এবার গোটা পরিকাঠামো ও মোকাবিলা-ব্যবস্থাকে আট ভাগে ভাগ করে আটজন আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হল। মুখ্যমন্ত্রী জানান, এঁদের মধ্যে কেউ কেউ অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসারও রয়েছেন।

যে ভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে তা হল–

কোভিড পরিকাঠামো ও অগমেন্টেশন টিমের দায়িত্বে মনোজ পন্থ

করোনা পরীক্ষা এবং ল্যাবের দায়িত্বে বিনোদ কুমার, তাঁকে সাহায্য করবেন শরদ দ্বিবেদী

সেফ হোমের দায়িত্বে সৌমিত্র মোহন

সামগ্রিক কোভিড ম্যানেজমেন্টের দায়িত্বে শুভাঞ্জন দাস

টেলি মেডিসিনের জন্য যে হেল্পলাইন চালু করেছে রাজ্য সরকার তার দায়িত্বে সঞ্জয় বনসাল

কোভিডে মৃতদের সৎকার সংক্রান্ত যাবতীয় দায়িত্বে বিনোদ কুমার

কোভিড সংক্রান্ত রাজ্যের সমস্ত তথ্য-পরিসংখ্যানে দায়িত্বে সুমিত গুপ্ত

কোভিড ওয়ারিয়র ক্লাবের দায়িত্বে মহুয়া বন্দ্যোপাধ্যায়

Related articles

প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সামরিক বিমানে দুর্ঘটনা!

ক্রিমিয়ার (Crimea) পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। সূত্রের খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা...

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের...

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...