Wednesday, April 8, 2026

ধর্মীয়স্থানে রূপান্তরকরণ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল্লির

Date:

Share post:

পাকিস্তানে গুরুদ্বারকে মসজিদে রূপান্তর ঘিরে ফুঁসছে দিল্লি। ধর্মীয়স্থানে রূপান্তরকরণ নিয়ে ইমরান সরকারকে কড়া বার্তা দিল ভারত। ভারতের বিদেশমন্ত্রক সূত্রের খবর, ভারতের তরফে পাকিস্তান হাইকমিশনের কাছে এদিন প্রবল প্রতিবাদ জানানো হয়েছে।

ভারতের বক্তব্য, গুরুদ্বার শিখদের ধর্মীয়স্থান। সেখানে এই অবিচার মানা যাবে না বলে জানিয়েছে ভারত। পাকিস্তানে যেভাবে সংখ্যালঘু শিখদের ওপর অত্যাচার করা হচ্ছে ,তাতে ভারত উদ্বিগ্ন বলে জানানো হয়েছে। গোটা বিষয়টি নিয়ে পাক সরকারকে তদন্তের দাবি জানিয়েছে দিল্লি।

পাকিস্তানের লাহোরের নউলাখা বাজার এলাকায় শহিদ হন
শিখ ধর্মের ভাই তারু সিংজি। সেই এলাকাতেই গড়ে ওঠে শিখ ধর্মীয় স্থান গুরুদ্বার শাহিদি স্থান। জানা গিয়েছে, পাকিস্তান সেখানে এলাকার নামকরণ করেছে মসজিদ শাহিদগঞ্জ। সেখানেই গুরুদ্বারকে মসজিদে রূপান্তরের চেষ্টা হচ্ছে।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...