Thursday, April 9, 2026

নিষেধ উপেক্ষা করে বলিউড তারকারা পাক আইএসআই এজেন্টদের অনুষ্ঠানে!

Date:

Share post:

বলিউডে ছোবল মারা শুরু পাকিস্তানের আইএসআই এজেন্টদের। এবার এই আইএসআই এজেন্টরা পাকিস্তানি গায়ক কিংবা ইভেন্ট অর্গানাইজরের বেশে বলিউডে ঢুকে পড়েছে। এই ধরণের কমপক্ষে ১৫-২০ জন এজেন্টকে চিহ্নিত করা হয়েছে নয়া দিল্লির সর্বোচ্চ পর্যায় থেকে। কিন্তু আশঙ্কার কথা হলো, তাতেও ঘুম ভাঙেনি তারকা মহলে। লুকিয়ে চুরিয়ে নানা বাহানা দিয়ে এইসব সন্দেহভাজন পাক এজেন্টদের সঙ্গে বলিউডের তারকারা সম্পর্ক রেখে চলেছেন। আর তাতে ব্যাপক চটেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থাগুলি। তারা স্পষ্টভাবে তারকাদের জানিয়ে।দিয়েছে, এখনই এদের সঙ্গে সম্পর্ক ত্যাগ না করলে এই তারকাদের নাম প্রকাশ্যে আনা হবে। তারপরের পরিস্থিতি সামলাবেন তাঁরা।

একটি সর্বভারতীয় চ্যানেলের খবর, বেশ কিছু বলিউডের তারকা আমেরিকা বা কানাডায় অনুষ্ঠান করছেন। এই অনুষ্ঠানগুলির আয়োজক কোনও ব্যক্তি কিংবা পাকিস্তানের শিল্পীরা। একের পর এক অনুষ্ঠানের কারণে দিল্লির সর্বোচ্চ মহল থেকে ওইসব শিল্পীদের ১৫ জনের নামের তালিকা দিয়ে বলা হয়েছে, এরা উত্তর আমেরিকায় পাক এজেন্ট হিসাবে কাজ করছে। এখনই এদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করুন। কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারকারা এবার প্রকাশ্যে এদের সঙ্গে কাজ না করে ঘুর পথে অনৈতিকভাবে তাদের সঙ্গে কাজ করে চলেছে। ভারতের বিভিন্ন এজেন্সির উদ্বেগের কারণে মার্কিন ও কানাডা সরকার সেইসব ব্যক্তি ও সংস্থার তালিকা তৈরি শুরু করেছে, যাদের সঙ্গে আইএসআইয়ের যোগাযোগ রয়েছে। এই তালিকা সেইসব দেশের নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে। প্রয়োজনে তাদের নামও প্রকাশ্যে আনা হবে।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...