Wednesday, April 8, 2026

সত্যম রায়চৌধুরীর কথা রাখল আজকাল, শাস্তি মকুব ৬ সাংবাদিকের

Date:

Share post:

সত্যম রায়চৌধুরীর কথা রাখল আজকাল। শোকজ ও সাসপেন্ড হওয়া কর্মীদের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেওয়ার কথা শ্রম দফতরকে চিঠি লিখে জানাল আজকাল-এর নতুন ম্যানেজমেন্ট।

অফিসে ইউনিয়ানের কর্মীরা নানা দাবি নিয়ে লকডাউনের মধ্যেই পোস্টার মারার পরেই পুরনো ম্যানেজমেন্ট ৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। তিনজনকে শোকজ নোটিশ, ও তিনজনকে সাসপেনশনের নোটিশ ধরানো হয়। এর মাঝেই আজকালের শেয়ার হস্তান্তর হয়। সত্যম রায়চৌধুরী তাঁর শেয়ারের ১০০% ছেড়ে দেন। আসে নতুন ম্যানেজমেন্ট। ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব নেন কল্যাণেশ্বর সরকার। তবে সত্যমবাবু অনুরোধ করেন, তাঁর সময়ে যে ৬জন সহকর্মীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, সেই শাস্তি যেন সকলের উপর থেকেই তুলে নেওয়া হয়। তাছাড়া যেহেতু এটি আগের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, তাই নতুন ম্যানেজমেন্টের এ বিষয়ে পদক্ষেপ করারও আইনি অধিকার নেই। নতুন ম্যনেজমেন্ট ইউনিয়ানের সম্পাদক দেবাশিস দত্তকে চিঠি লিখে অভিযোগ তুলে নেওয়ার কথা জানান। দেবাশিস প্রত্যুত্তরে জানান, বিষয়টি যেহেতু ইতিমধ্যে শ্রম দফতরে ফাইলবন্দি হয়েছে, তাই আজকালের তরফে চিঠি দিয়ে এই শাস্তি তুলে নেওয়ার কথা জানাতে হবে। তারপরেই নতুন ডিরেক্টর কল্যাণবাবু শ্রম দফতরকে চিঠি লিখে ৬ জনের বিরুদ্ধে সবরকমের অভিযোগ তুলে নেওয়ার কথা লিখিতভাবে জানান। ফলে কার্যত অভিযুক্তমুক্ত হলেন আজকালের ৬ সাংবাদিক। শ্রম দফতরেও শাস্তির ফাইল বন্ধ হতে চলেছে।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...