Thursday, April 9, 2026

“মুখ্যমন্ত্রীর অসহযোগিতার অভিযোগে অবাক”, চিঠি লিখলেন রাজ্যপাল

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করা মমতা বন্দ্যোপাধ্যায়ের নালিশের প্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি লেখেন, ‘গতকাল মুখ্যমন্ত্রীর অসহযোগিতার অভিযোগে আমি অবাক। এই মন্তব্যের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। যে পদে মমতা আছেন, তাতে এমন কিছু অভিপ্রেত নয়”। ধনকড়ের অভিযোগ, মুখ্যমন্ত্রী আগে তাকে এমন কিছু জানাননি। মমতার এমন মতামতের কোনও ভিত্তি নেই বলেও মন্তব্য করেন রাজ্যপাল।
চিঠিতে ধনকড় দাবি করেন, তিনি যা বলেছেন, তা মানুষের মঙ্গলের জন্য। ধনকড়ের রাজনীতিতে আগ্রহ নেই বলে জানান। তিনি সাংবিধানিক দায়বদ্ধতা নিয়ে শুধু আগ্রহী। “আমার পরামর্শে আপনার নীরবতার সঙ্গে অমিল সংবিধানের” বলে মন্তব্য করেন রাজ্যপাল।


পাশাপাশি, “সংবিধান অনুসারে আমার সহযোগিতা আপনি পাবেন” বলেও চিঠিতে উল্লেখ করেন রাজ্যপাল।
এই চিঠিতেই পুলিশের শীর্ষ পদাধিকারীদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে ট্যুইট করে ধনকড় বলেন, “এঁদের সম্পত্তির হিসেব নেওয়ার সময় এসেছে। হিসেব নিলেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে”।

Related articles

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...