Monday, April 6, 2026

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কাছে একাধিক দাবি তুলে ধরলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা

Date:

Share post:

করোনা সঙ্কটে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত ভুরিভুরি অভিযোগ নিয়ে আজ, মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান করে বিজেপি মহিলা মোর্চা। যার নেতৃত্বে ছিলেন মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি সল্টলেকে স্বাস্থ্য ভবনে গিয়ে রাজ্যের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করেন।

বাইরে বেরিয়ে অগ্নিমিত্রা জানান, তিনি অজয় চক্রবর্তীকে রাজ্যের এবং শহর কলকাতার বেহাল স্বাস্থ্য ব্যবস্থার দিক তুলে ধরেছেন এবং সে বিষয়ে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

করোনার জন্য কোন কোন হাসপাতালে কতগুলি শয্যা রয়েছে তা সঠিকভাবে উল্লেখ নেই। ওয়েবসাইটে সেই বিষয়টি উল্লেখ করলে সাধারণ মানুষের অনেক সুবিধা হয় বলেই জানিয়েছেন মহিলা মোর্চা সভানেত্রী। তবে এই বিষয়ে অজয় চক্রবর্তী জানিয়েছেন, ওয়েবসাইটে একটি টোল ফ্রি নম্বর দেওয়া আছে, সেই নম্বরে ফোন করলে মানুষ বুঝতে পারবে কোন হাসপাতালে কত বেড খালি আছে এবং তারা ভর্তি নেবেন কিনা।

সেই পরিপ্রেক্ষিতে অগ্নিমিত্রা পল অজয় চক্রবর্তীকে জানান, তাহলে সেই টোল ফ্রি নম্বর সকলের সামনে তুলে ধরা হোক। বিজ্ঞাপনের মাধ্যমে সেই নম্বরটি সাধারণ মানুষকে জানানো হোক। তা না হলে মানুষ জানবে কী করে? সর্দি-কাশি জ্বরের মতো করোনা উপসর্গ হলে মানুষ কোথায় টেস্ট করবে বা কোন ল্যাবে টেস্ট করা হচ্ছে সেগুলো যদি ওয়েবসাইটে দেওয়া হয় তাহলে অনেক সুবিধা হবে বলেও জানান অগ্নিমিত্রা।

আরও একটি উল্লেখযোগ্য দিক তুলে ধরে বিজেপি নেত্রী জানিয়েছেন, যাদের জন্য বর্তমানে বেশ কিছু করোনা রোগী মারা গেছেন , যারা প্রকৃতপক্ষে দায়ী, তাদের শাস্তি দেওয়া হোক। পাশাপাশি তিনি জানিয়েছেন, রাজ্যে বা শহর কলকাতায় অনেক জায়গায় করোনা রোগী মারা গিয়ে ১৩ ঘণ্টা ১৫ ঘণ্টা ধরে পড়ে রয়েছে। তা সৎকারের জন্য পুলিশ প্রশাসনকে দায়িত্ব দেওয়া হোক। তার পরিপ্রেক্ষিতে অজয় চক্রবর্তী জানিয়েছেন, এগুলি স্বাস্থ্য ভবনের কাজ নয়। পুলিশ প্রশাসনের দায়িত্ব।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...