Wednesday, June 3, 2026

সুশান্তের মৃত্যুতে রিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর ৭টি প্রশ্ন তুললেন অভিনেতার বাবা

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তাঁর তথাকথিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পটনার রাজীবনগর থানায় এফআইআর করেন অভিনেতার বাবা কে কে সিং। ২৮ জুলাই মঙ্গলবার তিনি অভিযোগ করেন, সম্পর্কে ফাঁসিয়ে রিয়া সুশান্তের অর্থ আত্মসাত্‍ করেছেন। শুধু তাই নয়, তিনিই সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন এই অভিযোগ এনেছেন সুশান্তের বাবা। রিয়ার বিরুদ্ধে আরও সাতটি প্রশ্ন রাখেন তিনি। এরপর তদন্তের জন্য বিহার পুলিশের ৪ সদস্যের প্রতিনিধি দল মুম্বই পৌঁছায় ।

রিয়ার বিরুদ্ধে অভিযোগে যে প্রশ্নগুলি তুলেছেন অভিনেতার বাবা, সেইগুলি হল –

১. রিয়ার সঙ্গে সুশান্তের দেখা হয় ২০১৯-এ। ওই সময় সুশান্তের কোনও মনের অসুখ ছিল না। রিয়ার সঙ্গে দেখা হওয়ার পরই হঠাৎ যাবতীয় মনের অসুখ হতে শুরু করল?

২. ২০১৯ সালে সুসান্তের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭ কোটি টাকা ছিল। গতবছর মাত্র কয়েক মাসে প্রায় ১৫ কোটি টাকা সুশান্তের অ্যাকাউন্ট থেকে অন্য কয়েকটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, যেগুলি সুশান্তের নয়। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির তথ্য খতিয়ে দেখা হোক, কত টাকা ঠকিয়ে নিয়েছে রিয়া ও তাঁর পরিবার?

৩. সুশান্ত এতদিন ধরে ক্লিনিক্যাল সাইকোলজির পেশেন্ট, কিন্তু তা পরিবারকে কেন জানাননি রিয়া?

৪. কোন ডাক্তাদের দেখাচ্ছিলেন সুশান্ত? তাঁদের সঙ্গে তো যোগসাজোশ নেই তো রিয়ার? সন্দেহ প্রকাশ করেছেন সুশান্তের বাবা কে কে সিংহ। কোন ডাক্তাররা দেখছিলেন সুশান্তকে, কী ওষুধ ব্যবহার করা হচ্ছিল চিকিৎসায় ?প্রশ্ন তুলেছেন তিনি।

৫. যখন সুশান্ত অভিনয় ছাড়তে চেয়েছিলেন, কুর্গে গিয়ে অর্গ্যানিক ফার্মিং করতে চেয়েছিলেন, তখন কেন বাধা দিয়েছিলেন রিয়া?

৬. সুশান্ত যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, মানসিক অবসাদে ভুগছিলেন, তখন তাঁকে রিয়া চক্রবর্তী ছেড়ে গেলেন কেন?

৭. বলিউডে যথেষ্ট নাম করেছিলেন সুশান্ত। ঝুলিতে ছিল ভাল ভাল ছবি। তাহলে রিয়ার সঙ্গে সম্পর্ক হতেই হাত থেকে সব কাজ চলে যেতে শুরু করল কেন?

এই প্রশ্নগুলি উঠে আসতেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত আরও চাঞ্চল্যকর মোড় নিয়েছে।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...