Sunday, June 28, 2026

মানুষের বুদ্ধিমত্তাকে এবার ছাপিয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

Date:

Share post:

পৃথিবীর বহু দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। এই দেশেও তার ছাপ পড়েছে। ডিজিটাল প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছাপ দেখা যায়। আগামী দিনে সারাবিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও উন্নত হবে। আর তার ফলে মানুষের অস্তিত্ব সঙ্কট বাড়বে বলে মত বিশেষজ্ঞদের।

এই আশঙ্কার কথা শুনিয়েছেন টেসলা এবং স্পেস-এক্সের সিইও ইলন মাস্ক। তিনি বলেন, আগামী পাঁচ বছরে মানুষের ব্রেনের থেকেও আরো স্মার্ট হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ২০২৫ সালের মধ্যে সারা বিশ্বেই মানুষের বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। যদিও এই নিয়ে আশঙ্কার কথা শুনেছেন তিনি। তিনি জানান, “সারা বিশ্ব এমন একটা সময়ের দিকে যাচ্ছে যেখানে মানুষের বুদ্ধি থেকে আর্টফিসিয়াল ইন্টেলিজেন্স অনেক দ্রুত কাজ করবে। আর এতে মানুষের অস্তিত্ব সংকট হতে পারে।”

প্রসঙ্গত, এর আগেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মুখ খুলেছেন তিনি। ২০১৬ সালে তিনি বলেন, এমন সময় আসবে যখন মানুষের মাথাও কম্পিউটারের সঙ্গে জুড়ে ফেলা সম্ভব হবে। কম্পিউটারের পোষ্যের মতো আচরণ করতে বাধ্য থাকবে মানুষ। এই বিষয়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...