Saturday, June 27, 2026

সুশান্তের মৃত্যু নিয়ে মহেশ ভাটকে তোপ বাবুলের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে নাম জড়িয়েছে বলিউডের একাংশের। পরিচালক মহেশ ভাট, করণ জোহর, আলিয়া ভাট, সোনাম কাপুর রিয়া চক্রবর্তী সহ অনেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সুশান্তের অনুরাগীরা। ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু চাঞ্চল্যকর মোড় নিয়েছে। প্রায় দেড় মাস পর অভিনেতার চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মুখ খুলেছে তাঁর পরিবার। এবার সুশান্ত প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

নিজের টুইটার হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী তুলোধোনা করেন বলিউড পরিচালক মহেশ ভাটকে। তাঁর প্রশ্ন, “সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রয়াত অভিনেত্রী পরভিন বাবির তুলনা করে কী পেলেনে গুণী পরিচালক?” তাঁর বক্তব্য, মহেশের এহেন মন্তব্যের জন্যই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়েছেন আলিয়া ভাট। ওঁকে নিয়ে যারা ট্রোল করেছেন তাঁদের গ্রেফতারের দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, স্টার কিড হলেও নিজের গুণ দেখিয়ে পরিচিতি তৈরি করতে হয়েছে আলিয়াকে।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...