Saturday, June 27, 2026

মহারাষ্ট্রে ফের পদ্মে হাত শিবসেনার? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

রাজস্থানে রাজনৈতিক ডামাডোলের মধ্যেই মহারাষ্ট্রে অন্য সমীকরণের ইঙ্গিত। ফের পদ্ম হাতে তুলে নিতে পারে শিবসেনা। খোদ বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য ঘিরে মারাঠা রাজনৈতিক মহলে জোর জল্পনা। যদিও শিবসেনার তরফে এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। মুখ খোলেননি কংগ্রেস বা এনসিপিও।

মুখ্যমন্ত্রীত্বের পদ নিয়ে মতানৈক্যের জেরে দীর্ঘদিনের জোট সঙ্গী বিজেপিকে ছেড়ে আদর্শগত দিক থেকে উল্টো মেরুতে থাকা কংগ্রেস ও এনসিপির হাত ধরে শিবসেনা।
কিন্তু সূত্রের খবর, মরু-রাজ্যে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই আরও একবার শিবসেনার সঙ্গে জোটের প্রস্তাব দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাতিল জানান, শিবসেনার সঙ্গে হাত মেলাতে তাঁদের কোনও আপত্তি নেই। এর আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছিলেন মহারাষ্ট্র বিজেপির সভাপতি পাতিল। তার কয়েকদিনের মধ্যেই পাতিলের এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...