Saturday, June 27, 2026

করোনায় ক্রিকেট বন্ধ থাকলেও আইসিসি ওয়ান-ডে র‌্যাঙ্কিংয়ের মগডালে কোহলি-রোহিত

Date:

Share post:

দুনিয়া জুড়ে করোনার দাপটে দীর্ঘদিন ধরে বন্ধ সব ধরণের ক্রিকেট। বাইশ গজের লড়াই না থাকলেও আইসিসি র‌্যাঙ্কিংয়ে তার কোনও প্রভাব পড়েনি। ব্যক্তিগত সেরার তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি- ও তাঁর ডেপুটি রোহিত শর্মা।

সদ্য প্রকাশিত আইসিসি ওয়ান-ডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকাযর শীর্ষে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৮৭১। পাঁচ মাস আগেও একই রেটিং পয়েন্ট ছিল কোহলির। তাঁর ঠিক পরেই রয়েছেন জাতীয় দলে তাঁর ডেপুটি রোহিত শর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৮৫৫।

আইসিসি ওয়ান-ডে তালিকায় বোলারদের মধ্যে এক নম্বরে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে ভারতের জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং পয়েন্ট ৭১৯।

অন্যদিকে, র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের বিভাগে তালিকার প্রথম দশে অবশ্য ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...