Friday, June 26, 2026

বেনজির ! ‘ভূমিপূজন’ সম্প্রচার করতে হলে মুচলেকা দিতে হবে সংবাদমাধ্যমকে

Date:

Share post:

বেনজির ! দেশে এর আগে এ ধরনের কোনও অনুষ্ঠান সম্প্রচারে এত শর্ত সম্ভবত রাখা হয়নি৷

অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন সম্প্রচার করতে হলে কার্যত মুচলেকা দিতে হবে সংবাদমাধ্যমকে৷

অযোধ্যা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে

◾রামমন্দিরের ভূমিপূজন সম্প্রচারের সময় কোনও বিবদমান পক্ষকে এনে বিতর্ক তৈরি করা যাবে না।

◾সংবাদমাধ্যম নির্দিষ্ট সম্প্রদায়, গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধেও কোনও মন্তব্য করতে পারবেন না৷

◾সেদিনের জনসমাগম নিয়ে বিতর্কিত মন্তব্য করা যাবে না।

◾ভূমিপূজনকে কেন্দ্র করে বিতর্কের জন্য কোনও পক্ষকে ডাকাও যাবে না

◾ভূমিপূজনে’র অনুষ্ঠান সম্প্রচারের জন্য ইন্ডোর স্পেস তৈরি করা হয়েছে৷ অন্য জায়গা থেকে বা পাবলিক স্পেস থেকে কোনও সম্প্রচার করা যাবে না।

◾কোনও নির্দিষ্ট ধর্ম, সম্প্রদায় ও ব্যক্তি সম্পর্কে কোনও মন্তব্য করা যাবে না।

◾প্রত্যেক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কর্মীকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে কাজ করতে হবে।

◾প্যানেলিস্ট-দের বাইরে অন্য কোনও দর্শকের কথা সম্প্রচারে তুলে ধরা যাবে না৷

◼সংবাদ মাধ্যমকে ৯ সদস্যের একটি কমিটির থেকে সম্প্রচারের জন্য অনুমতি নিতে হবে।

এ ধরনের একাধিক মুচলেকা না দিলে সংবাদমাধ্যমকে ভূমিপূজন সম্প্রচার করার অনুমতি দেওয়া হবেনা৷
জেলা প্রশাসনের তৈরি করা মুচলেকা-শর্তে বলা হয়েছে যে, ‘ভূমিপূজনে’র সময় অযোধ্যায় কোনও আইন-শৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিলে সংবাদ মাধ্যম দায়ী থাকবে। বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের প্রধানদের এই মর্মে মুচলেকা দিতে হবে।

উত্তরপ্রদেশের অতিরিক্ত তথ্য নির্দেশক মুরলীধর সিং জানিয়েছেন , “সংবাদমাধ্যমের সম্প্রচার নিয়ে কোনও সমস্যা নেই, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পৃথক মিডিয়া সেন্টার থাকবে ও সরাসরি সম্প্রচার হবে। আইন- শৃঙ্খলা ও সংক্রমণের জন্য সংবাদ মাধ্যমকে অনুমতি নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে জনসমাগম নিয়ে বিতর্কিত মন্তব্য করা হবে না। নির্দিষ্ট প্রটোকল মেনে চলতে হবে।’

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...