Monday, April 6, 2026

ফের মানবিক দেব, এবার করোনা আক্রান্তকে ভর্তি করালেন হাসপাতালে

Date:

Share post:

অভিনেতার পাশাপাশি তিনি যে একজন জননেতা, আগেও বহুবার তার পরিচয় দিয়েছিলেন। ফের একবার তাঁর মানবিক মুখ দেখলো বাংলা। এবার করোনা আক্রান্ত এক রোগীকে হাসপাতালে ভর্তি করালেন সাংসদ অভিনেতা দেব।

জানা গিয়েছে, যাদবপুরের এক ব্যক্তি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে বেশ অসুস্থ হয়ে পড়েন। কোভিড রিপোর্ট পজিটিভ আসা ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয়তা হয়ে পড়ে। কিন্তু আশেপাশের কোনও হাসপাতালে বেড না থাকায় পরিবারের লোকেরা দিশাহীন হয়ে পড়েন। এমন সংবাদ পেয়ে এক সহৃদয় ব্যক্তি বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে। সেই সংবাদ পৌঁছায় দেবের কাছে।

দ্বিতীয় আর কিছু না করে দেব ওই করোনা আক্রান্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এবং ওই ব্যক্তির চিকিৎসার জন্য তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দেন। দেবের এমন মানবিক কাজকে কুর্নিশ করছেন সকলে।

তবে এই প্রথম নয়, করোনা আবহে এর আগেও দেবের মানবিক মুখ দেখা গিয়েছে। ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফিরিয়েছেন তিনি। সুদূর রাশিয়া থেকে পড়ুয়াদের বাড়ি ফিরতে সাহায্য করেছেন। বৃদ্ধ মাস্ক বিক্রেতার পাশেও দাঁড়িয়েছেন টলিউডের শীর্ষ অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...