Sunday, June 28, 2026

গ্রেফতারি এড়াতে দেশের অন্যতম সেরা ফৌজদারি আইনজীবীর দ্বারস্থ রিয়া চক্রবর্তী

Date:

Share post:

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুশান্ত সিং রাজপুতের বাবা। এই অভিযোগ সামনে আসার পরই আইনি লড়াইয়ের গুটি সাজাতে বসেছেন রিয়া চক্রবর্তী। সূত্রের খবর, রিয়ার হয়ে সওয়াল করবেন আইনজীবী সতীশ মানেসিন্ধে। দেশের অন্যতম সেরা ফৌজদারি আইনজীবী হিসেবে পরিচিত তিনি।

মঙ্গলবার রাতেই সতীশ মানেসিন্ধের সহকারী আনন্দিনি ফার্নান্দেজকে রিয়ার বাড়িতে দেখা গিয়েছিল। প্রায় তিনঘন্টা রিয়ার ফ্ল্যাটে ছিলেন ওই আইনজীবী। সূত্রের খবর, বুধবার আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করতে চলেছেন রিয়া। মঙ্গলবার সে বিষয়ে যাবতীয় কাজ সেরেছেন রিয়া। নিজের আইনজীবীকে বিপুল পরিমাণ টাকা দিচ্ছেন অভিনেত্রী। ২০১০ সালের হিসাব অনুযায়ী প্রতিদিন ১০ লক্ষ টাকা নেন ওই আইনজীবী। বর্তমান সময়ে এই টাকার অংক আরও বেড়েছে বলেই অনুমান।

পাটনার রাজীবনগর থানায় অভিনেতার বাবা রিয়া চক্রবর্তী সহ পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৩৪১,৩৪২,৩৮০,৪০৬, ৪২০-ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্ধে এর আগে বলিউড অভিনেতা সলমন খান, সঞ্জয় দত্তের মামলা সামলেছেন। সলমনের কৃষ্ণসার হত্যা এবং সঞ্জয় দত্তে ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের সঙ্গে জড়িত মামলার আইনজীবী ছিলেন সতীশ মানেসিন্ধে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...