Friday, June 26, 2026

গ্রেফতারি এড়াতে এবার অন্তর্বর্তী জামিনের আবেদন রিয়ার?

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। প্রয়াত অভিনেতার বাবার এফআইআরের ভিত্তিতে তদন্ত করতে বুধবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসে পৌঁছেছেন বিহার পুলিশের অফিসাররা। আর এই মামলায় গ্রেফতারির সম্ভাবনা আছে বুঝেই এদিন মুম্বইয়ের আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন করতে চলেছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তের বাবা কেকে সিংয়ের এফআইআরে মূল অভিযুক্ত রিয়া, তাঁর ভাই শৌভিক ও বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। অভিযোগ অনুযায়ী, সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা ট্রান্সফার হয়েছে রিয়ার অ্যাকাউন্টে। অভিনেতার ক্রেডিট কার্ড, পাসবুক, পাসওয়ার্ড ছিল রিয়া ও তাঁর পরিবারের দখলে। এমনকী সুশান্তের মৃত্যুর পরও তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মারাত্মক অভিযোগ উঠেছে রিয়ার বিরুদ্ধে। আর্থিক জালিয়াতি, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, মানসিক নির্যাতন ও অাত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একাধিক অভিযোগ সরাসরি উঠেছে রিয়ার বিরুদ্ধে। সুশান্তের পরিবার মুম্বই পুলিশের তদন্তে আস্থা হারিয়ে বিহার পুলিশের কাছে তদন্তের আর্জি জানিয়েছে। সুশান্তের বাবার সঙ্গে নিজে এবিষয়ে কথা বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিহার পুলিশের ডিজি নিজে সুশান্ত মৃত্যু তদন্তের বিষয়ে নজরদারি চালাবেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...