Friday, June 26, 2026

সাংসদদের সঙ্গে বাগযুদ্ধ! অন্য কোনও ‘দিলীপ ঘোষ’-এর সঙ্গে হতে পারে!

Date:

Share post:

সাংসদদের সঙ্গে দিলীপ ঘোষের বাগযুদ্ধ। মঙ্গলবার দিল্লিতে বিজেপির বৈঠকে নাকি তেমন এক উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। আর এই আলোচনার সূত্রপাত যাকে নিয়ে সেই সাংসদ অর্জুন সিং বলছেন, যিনি একথা রটিয়েছেন, তাঁকে সামনে পেলে কী যে বলব, তা আমি নিজেও জানি না। আর দিলীপ বলছেন, লোকসভা ধরে ধরে আলোচনা চলছে। কোথায় খামতি, কোথায় দুর্বলতা, কোথায় কর্মী সমস্যা সব নিয়ে আলোচনা হয়েছে। সমালোচনা-আত্মসমালোচনা চলছে। যা আলোচনা হয়েছে, আমার সামনে হয়েছে। অন্য কোনও ‘দিলীপ ঘোষ’-এর সামনে এসব আলোচনা হয়েছে কিনা বলতে পারব না। বিজেপি রাজ্য সভাপতির সামনে এসব হয়নি। কোথা থেকে এসব রটছে, জানি। আর যাই হোক এসব করে ভোটে জেতা যায় না।

দিল্লি থেকে দিলীপ ঘোষ চলে এলেও সায়ন্তন বসু বা সৌমিত্র খাঁ রয়ে গিয়েছেন। সৌমিত্রকে এই লড়াইয়ের মাঝে ঢুকিয়ে দেওয়ায় তিনিও হাসছেন। বলছেন, আমি তো দিল্লিতেই ছিলাম না! আর সায়ন্তন বলছেন, পরিকল্পনা করে বিরোধী শক্তি এই খেলায় নেমেছে। লাভ হবে না। আলোচনায় অর্জুন তো বেশ কিছু পরামর্শ দিয়েছে, কাদের কাজের গণ্ডিতে আনা দরকার সে নিয়েও প্রস্তাব দিয়েছে। সেটা যদি লড়াই, ঝগড়া হয়, তাহলে যারা বলছেন, তাঁদের কাছে ঝগড়ার সংজ্ঞা শিখতে বসব একদিন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...