Monday, April 13, 2026

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হল শিক্ষা মন্ত্রক, পরিবর্তন শিক্ষানীতিতেও

Date:

Share post:

বড় পরিবর্তন। দীর্ঘ ৩৪ বছর পরে একদিকে বদলে গেল মন্ত্রকের নাম, অন্যদিকে বদল আসছে জাতীয় শিক্ষানীতিতেও। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। একইসঙ্গে নতুন ‘জাতীয় শিক্ষানীতি’ প্রয়োগে সবুজ সঙ্কেত দিল মন্ত্রিসভা। তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেছেন, ৩৪ বছরে শিক্ষানীতিতে কোনও বদল হয়নি। তাই এবার সময়ের সঙ্গে সাযুজ্য রেখে বাস্তবমুখী বদল আনা হচ্ছে।

কেন্দ্রের নতুন শিক্ষানীতির খসড়া প্রস্তুতির দায়িত্বে ছিলেন ইসরোর প্রাক্তন প্রধান কে কস্তুরিরঙ্গনের নেতৃত্বে এক বিশেষজ্ঞ কমিটি। এই কমিটিই মন্ত্রকের নাম পরিবর্তনের সুপারিশ করে। সেই মতো শিক্ষানীতির প্রস্তাবের সঙ্গেই নাম বদলের বিষয়টিও সুপারিশ করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। বুধবার মন্ত্রিসভা সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পরে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাওড়েকর সাংবাদিক সম্মেলনে বলেছেন, এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, গত ৩৪ বছরে শিক্ষানীতিতে কোনও পরিবর্তন হয়নি। আশা করি, দেশবাসী এবং বিশ্বের প্রথমসারির শিক্ষাবিদরা এই শিক্ষানীতির প্রশংসা করবেন।

Related articles

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের 

শান্তি বৈঠক পুরোপুরি ব্যর্থ হতেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সোমবার সন্ধ্যা...

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...