Thursday, June 25, 2026

করোনা যুদ্ধে মমতার লড়াইয়ের কাহিনী এবার বইয়ের পাতায়

Date:

Share post:

করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব আক্রান্ত, অচল। প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। অলিগলি থেকে ভেসে আসছে মৃত্যুর কান্না। অচেনা-অদৃশ্য শত্রুর থেকে রেহাই মেলেনি আমাদের দেশ ও রাজ্যের। আর রাজ্যের মানুষকে রক্ষা করতে মারণ ভাইরাস করোনা মোকাবিলায় শুরু থেকেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে লড়াই করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার করোনা যুদ্ধে মমতার গঠনমূলক ভূমিকা নিয়ে প্রকাশিত হলো বই। যেখানে কোভিড-১৯ মোকাবিলায় বিগত কয়েক মাস ধরে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মানুষের কল্যাণে মুখ্যমন্ত্রীর নানা ধরণের কর্মসূচি ও পদক্ষেপের কাহিনী লিপিবদ্ধ করা আছে বইয়ের পাতায় পাতায়। মমতার লড়াইয়ের কাহিনী তুলে ধরা এই বইয়ের নামকরণ করা হয়েছে “করোনা যুদ্ধে মমতা”। সম্পাদনায় একেবারে নতুন প্রজন্মের সাংবাদিক জামিতুল ইসলাম।

সদ্য প্রকাশিত এই সংকলনে খ্যাতনামা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আবুল বাশার, কবি সুবোধ সরকার, শিল্পী শুভাপ্রসন্ন, গায়ক কবির সুমন, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, একাধিক অধ্যাপক, চিকিৎসক এবং সাংবাদিক তাঁদের নিজেদের দৃষ্টিকোণ থেকে করোনা যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসাহসিক পদক্ষেপ তুলে ধরেছেন।
সম্প্রতি, রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বইটি প্রকাশ পেয়েছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...