Saturday, April 4, 2026

যানজট থেকে মুক্তি, নতুনভাবে তৈরি হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে

Date:

Share post:

এবার যানজট থেকে মুক্তি মিলবে। ঢালাও সংস্কার হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের। ৬ লেন হচ্ছে ২ নম্বর জাতীয় সড়ক। দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে চার লেন থেকে ছয় লেনে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। পানাগড় অংশে কাজ করার জন্য প্রয়োজন ছিল সেনাবাহিনীর অনুমতি। সেই অনুমতি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন এনএইচএআই-এর জিএম আর পি সিংহ।
ভারতমালা প্রকল্পের আওতায় এই কাজ শুরু হতে চলেছে শীঘ্রই। রাস্তা চওড়া হবার কারণে কমবে যানজট। পাশাপাশি, দুর্ঘটনা রুখতে  ২ নম্বর জাতীয় সড়কের ওপরে বাড়ছে গাড়ি রাখার জায়গা বা লে-বাই। প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান রাস্তা হল দুই নম্বর জাতীয় সড়ক। আসানসোল শিল্পাঞ্চলের সঙ্গে শহর কলকাতার প্রধান সড়কপথে যোগাযোগের মাধ্যমই হল এই রাস্তা।

চার লেনের এই রাস্তার উপর দিয়েই মূলত শিল্পাঞ্চলের পণ্যবাহী গাড়ির পাশাপাশি ছোট গাড়ি, বাস যাতায়াত করে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআইয়ের দাবি, যত দিন যাচ্ছে তত এই রাস্তার ওপরে গাড়ির চাপ বেড়েই চলেছে। বিহার ও ঝাড়খণ্ডে যাওয়ার জন্য অন্যতম প্রধান রাস্তা হওয়ার জন্য গাড়ির চাপ বাড়ছে দ্রুত। কিন্তু নানা কারণে নিত্যদিন যানজট তৈরি হওয়ার কারণে সমস্যা তৈরি হচ্ছে।
উল্লেখ্য,  গত বছরের শেষেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় এই রাস্তাকে চার লেনের বদলে ছয় লেনে বদলে ফেলা হবে। সেই কাজ শুরু হতে চলেছে অবশেষে। ১৩০ কিমি লম্বা অংশ জুড়ে হবে এই কাজ। মোট দুটি ভাগে এই কাজ করা হবে। একটি অংশের কাজ হবে পানাগড় থেকে পালসিট অবধি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...