Wednesday, June 24, 2026

ভূমিপুজোর প্রস্তুতি তুঙ্গে, করোনা সংক্রমিত সেবায়েত-সহ ১৭ পুলিশ

Date:

Share post:

অযোধ্যায় রামমন্দিরের বর্ণাঢ্য ভূমিপুজো হবে আগামী ৫ আগস্ট৷
অযোধ্যাজুড়ে প্রস্তুতি তুঙ্গে৷। ঠিক এই পরিস্থিতিতেই জানা গিয়েছে, ভূমিপুজো আয়োজনের সঙ্গে জড়িত ১৭ জন ভাইরাস সংক্রমিত। সংক্রমিতদের মধ্যে রয়েছেন মন্দির কমিটির এক বিশিষ্ট সেবায়েত এবং ১৬ পুলিশকর্মী। ভূমিপুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ৫০ জন ভিভিআইপির উপস্থিত থাকার কথা। মন্দির কমিটির প্রধান সেবায়েতের সচিব প্রদীপ দাস-সহ ১৭ জনের সংক্রমণে স্বাভাবিক কারণে জেলাজুড়ে অন্য আশঙ্কা ছড়িয়েছে। যদিও মন্দির কমিটির তরফে ঘোষণা করা হয়েছে, কোভিড-১৯ প্রোটোকল মেনেই এই ভূমিপুজো হবে। মন্দির কমিটি সূত্রে খবর, মোটামুটি ২০০ জন উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। জানা গিয়েছে, অযোধ্যার রামমন্দিরস্থল থেকে ৩ কিমি দূরে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখানেই নামবে প্রধানমন্ত্রীর কপ্টার। মন্দির থেকে জনপথে আসা-যাওয়ার রাস্তা অনেকটা চওড়া করা হয়েছে। ভগবান রামের জীবনকাহিনী কারুশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে স্থানীয় বাড়িঘরের দেওয়ালে। শহরজুড়ে সিসিটিভি পর্দা বসানোর কাজ চলছে৷ ভূমিপুজো অনুষ্ঠানে আপাতত আমন্ত্রণ পেয়েছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর জোশি, উমা ভারতী, বিনয় কাটিয়ার, সাধ্বী ঋতম্ভরা, RSS প্রধান মোহন ভাগবত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...