Monday, April 13, 2026

দু কোটি আত্মসাৎ বিজেপি নেতার!

Date:

Share post:

প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে।
গোসাবার সাতজেলিয়া পঞ্চায়েত এলাকায় স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য ও নেতৃত্ব প্রায় ৪০০ জনের ভুয়ো পরচা তৈরি করে প্রায় দু’কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ শাসকদলের। এ নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকার তৃণমূল নেতা তথা গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি অচিন পাইক। তাঁর দাবি, “এলাকার বিজেপি নেতা ও সাতজেলিয়ায় পঞ্চায়েতের বিজেপি সদস্যেরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত।’’ গোসাবার জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডল বলেন, “সাতজেলিয়া জুড়ে এই দুর্নীতি হয়েছে। এ বিষয়ে তদন্তের দাবি জানাচ্ছি।’’

যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সাতজেলিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য হেমন্ত মিস্ত্রি বলেন, “এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়। আমিও সে সময়ে কাজের জন্য ভিন‌্‌ রাজ্যে ছিলাম।’’

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...