Friday, June 26, 2026

কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে কানাইপুর-নবগ্রামে লকডাউন

Date:

Share post:

সংক্রমণ ব্যাপক হারে বেড়েছে কোন্নগরের কানাইপুর ও নবগ্রাম পঞ্চায়েত এলাকায়। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে কানাইপুরে কিছুক্ষেত্রে ছাড় দিয়ে লকডাউন কার্যকর করা হবে বলে বৃহস্পতিবার জানান পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব। অপরদিকে, নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার জানান, নবগ্রামের কিছু এলাকা কনটেনমেন্ট জোন হওয়ায় সেই এলাকায় লকডাউন কার্যকর করা হবে। এদিন আচ্ছেলাল যাদব বলেন, এই মুহূর্তে কানাইপুরে করোনা আক্রান্ত হয়েছেন ৫১ জন বাসিন্দা। তাই জেলা প্রশাসনের কাছে সম্পূর্ণ লকডাউনের আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। সংক্রমণ রুখতে জেলা প্রশাসন প্রায় পুরো কানাইপুরকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে। সেই নির্দেশ মতো শুক্রবার থেকে প্রথমে ৭ দিন আবার পরে ৭ দিন কিছুক্ষেত্রে ছাড় দিয়ে লকডাউন কার্যকর করা হবে।

সাধারণ মানুষকে বিনা কারণে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। অপরদিকে নবগ্রাম পঞ্চায়েত উপপ্রধান গৌর মজুমদার বলেন, তাঁদের পঞ্চায়েত এলাকায় ২৬ জন কোভিড আক্রান্ত হয়েছেন। তাই পঞ্চায়েতের সি ব্লক এলাকা ও বেনেপুকুর এলাকা কনটেনমেন্ট জোনের আওতায় আসায় শুক্রবার থেকে লকডাউন কার্যকর করা হবে। এদিন নবগ্রামের করোনা জয়ীদের বাড়িতে নবগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ফলের ঝুড়ি শুভেচ্ছা বার্তা হিসাবে পাঠানো হয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...