Friday, June 26, 2026

করদাতাদের স্বস্তি: আয়কর রিটার্নের সময়সীমা ফের বাড়ল

Date:

Share post:

করদাতাদের স্বস্তি দিয়ে আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা দু’মাস বাড়াল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস। ভাইরাস পরিস্থিতির কারণে ২০১৮-১৯ অর্থবর্ষের রিটার্নের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আয়কর দফতরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর টুইটার হ্যান্ডলে জানান, ‘‘কোভিড অতিমারির কারণে করদাতাদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে।’’

ভাইরাস পরিস্থিতির কারণে এই নিয়ে তৃতীয়বার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল কেন্দ্র। এর আগে ৩১ মার্চের নির্ধারিত সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে ফের তা এক মাস বাড়িয়ে ৩১ জুলাই করা হয়। এবার ৩০ সেপ্টেম্বর করা হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...