Saturday, April 4, 2026

রাজ্যের সুপারিশকে অগ্রাহ্য করে প্রকাশ শিক্ষানীতির, ক্ষুব্ধ শিক্ষাবিদ থেকে উপাচার্য

Date:

Share post:

৩৪ বছর নতুন জাতীয় শিক্ষানীতি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। আর এই শিক্ষানীতি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শিক্ষাবিদ থেকে উপাচার্য সরব হয়েছেন এই শিক্ষানীতির বিরুদ্ধে।

চলতি বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে কেন্দ্রের প্রস্তাবিত শিক্ষানীতি নিয়ে রাজ্যের মতামত জানতে চাওয়া হয়েছিল।
স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষা নিয়ে অধ্যাপক সংগঠন এবং স্কুল স্তরে বিভিন্ন শিক্ষক সংগঠনে, শিক্ষাবিদ এবং উপাচার্যদের মতামত নেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই অনুযায়ী রাজ্যের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ দেওয়া হয় কেন্দ্রকে।

রাজ্যের সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন ” রাজ্য বেশ কিছু সুপারিশ দিয়েছিল। কিন্তু কেন্দ্রকে শিক্ষানীতি তৈরি করেছে তাতে রাজ্যের সুপারিশকে গুরুত্ব দেওয়া হয়নি। নতুন শিক্ষানীতিতে মাধ্যমিক গুরুত্বহীন হয়ে যাচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরিকাঠামো সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। আমাদের রাজ্যে বহু স্কুল মাধ্যমিক স্তর পর্যন্ত রয়েছে। কেন্দ্রের জারি করা শিক্ষানীতি অনুযায়ী এখন সেই স্কুল গুলিকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত করতে হবে। তার জন্য দরকার বিপুল পরিমাণ টাকা। এই মুহূর্তে টাকা জোগাড় করা কার্যত অসম্ভব।”

নতুন শিক্ষানীতি প্রসঙ্গে মুখ খোলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। তিনি বলেন, ” উচ্চ শিক্ষা সম্পর্কে শিক্ষানীতিতে বলা হয়েছে, তাতে ধোঁয়াশা থেকে যাচ্ছে। নতুন শিক্ষানীতি অনুযায়ী স্নাতক কোর্স তিন বছর অথবা চার বছর হতে পারে। এক একটি বিশ্ববিদ্যালয় যদি এক এক ধরনের নিয়ম চালু করে তাহলে সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা। রাজ্যের প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হয়নি এই শিক্ষানীতিতে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...