Saturday, April 4, 2026

প্রাক্তন শিক্ষকদের সাফাইকর্মী, মালি পদে নিয়োগের তোড়জোড় ত্রিপুরা সরকারের

Date:

Share post:

প্রাক্তন শিক্ষকদের সাফাইকর্মী, মালি, রাঁধুনি, নাইট গার্ড, পিওন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করল ত্রিপুরা সরকার। এই তালিকায় রয়েছে প্রায় ১০ হাজার প্রাক্তন শিক্ষকের নাম।

অভিযোগ, বাম আমলে ওই শিক্ষকদের বেআইনি পথে নিয়োগ হয়েছিল। ত্রিপুরায় বিজেপি সরকার আসার পরই ওই শিক্ষকদের নিয়োগ নিয়ে মামলা করে। আদালতের নির্দেশে চাকরি হারান দশ হাজার শিক্ষক। সূত্রের খবর, চাকরিতে ফেরানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। এই নিয়ে আদালতে মধ্যে আবেদন করেছে ত্রিপুরা সরকার। যদিও আদালত এই বিষয়ে এখনও কিছু জানায়নি। তবে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট আন্ডারগ্রাজুয়েট ওই শিক্ষকদের শিক্ষক পদে চাকরি দেওয়া হবে না। সাফাইকর্মী, মালি, রাঁধুনি, নাইট গার্ড, পিওন পদে ১০,৬১৮টি শূন্যপদ রয়েছে। সেখানে চাকরিপ্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন চাকরি হারানো শিক্ষকরা।

প্রসঙ্গত, ২০১০ ও ২০১৪ সালে ১০৩৫ জন পিজিটি, ৪৬৬৬ জন টিজিটি ও ৪৬১২ জন ইউজিটি শিক্ষক নিয়োগ করেছিল তৎকালীন রাজ্য সরকার। গোটা নিয়োগ-প্রক্রিয়া হয়েছিল মৌখিক পরীক্ষার মাধ্যমে। ২০০৩ সালের এমপ্লয়মেন্ট পলিসি-র নিয়ম মেনে তাঁদের নিয়োগ হয়েছিল। ২০১৭ সালে সুপ্রিম কোর্ট হাই কোর্টকে নির্দেশ দেয়, নিয়োগের ক্ষেত্রে যেন নতুন নিয়ম কার্যকর করা হয়। যদিও সেই সময় শিক্ষকের ঘাটতি থাকায় কাউকে চাকরি থেকে সরানো হয়নি। সংশ্লিষ্টদের ৩১ মার্চ ২০২০ পর্যন্ত চাকরিতে রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরা সরকার। সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই এবার অন্য পদে নিয়োগ করতে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...