Sunday, June 7, 2026

বন্যার্তদের পাশে দাঁড়াতে কী করলেন বিরুষ্কা?

Date:

Share post:

একদিকে করোনা ভাইরাস অন্যদিকে বন্যা। বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে অসম এবং বিহারে। একশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছেন ৫০ লক্ষেরও বেশি মানুষ। এবার বন্যা বিধ্বস্ত বিহার এবং অসমের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। তিনটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দুই রাজ্যের বন্যা কবলিত মানুষকে সাহায্য করবেন বলে জানিয়েছেন বিরুষ্কা। স্বেচ্ছাসেবী সংস্থা রাপিড রেসপন্স, অ্যাকশন এড ও গুঞ্জের মাধ্যমে দুই রাজ্যকে নিজেদের সাহায্য পৌঁছে দেবেন বলে জানিয়েছেন বিরুষ্কা। তাঁদের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ দেশের সব মহল।

ইউনেস্কোর তরফে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পাওয়া অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্ক জলের নিচে চলে যাওয়ায় বহু পশুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অসমের বন্যায় ১৪টি গণ্ডার সহ ১৩৭টি পশুর সলিল সমাধি ঘটেছে।

Posted by Virat Kohli on Wednesday, July 29, 2020

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...