Thursday, April 2, 2026

স্বামীর কাতর আর্জি, ‘পজিটিভ’-স্ত্রী হাসপাতালে ভর্তি হলে রান্না করবে কে?

Date:

Share post:

বাড়ির গৃহবধূ কোভিডে আক্রান্ত। স্বামীর অনুরোধ ‘ওঁর বদলে বাড়ির অন্য কোনও সদস্যকে নিয়ে যান।’ কারণ হিসেবে জানান, ‘ও চলে গেলে বাড়িতে রান্না হবে না যে!’

ঘটনা রিষড়া পুরসভা এলাকার। তবে করোনাপর্বে একের পর এক ‘আশ্চর্যজনক’ ঘটনার সম্মুখীন হচ্ছেন পুরসভার কর্মীরা। ওই এলাকায় এক বাড়িতে চারজনেরই করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তবে তিনজনের কোনও উপসর্গ না থাকলেও ওই বাড়ির গৃহবধূর সবকটি লক্ষণ দেখা গিয়েছিল। তাই পুরকর্মীরা নিয়ম মেনেই ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করার জন্য তাঁদের বাড়ি গিয়েছিলেন। আর তখনই ওই গৃহবধূর স্বামীর অনুরোধ করেন, ‘প্লিজ, ওঁকে নিয়ে যাবেন না। আপনারা তো একজনকে নিয়ে যেতে চান। আমার স্ত্রীর বদলে অন্য কাউকে হাসপাতালে পাঠাচ্ছি।’ এমন কথা শুনে হতবাক কর্মীরা। তারমধ্যে এক কর্মী কারণ জানতে চাইলে তাঁর স্বামী জানান, ‘ও চলে গেলে বাড়িতে রান্না হবে না যে!’

পুরকর্মীরা উপসর্গযুক্ত ওই গৃহবধূকে নিয়ে যাবেন জানাতেই প্রায় হাতাহাতির পর্যায় চলে যায় পরিস্থিতি। কোভিড পজিটিভ রোগীকে ঘরে আটকে রাখার চেষ্টাও চলে। তবে শেষ পর্যন্ত ওই গৃহবধূকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

ঘটনার সাক্ষী পুরসভার করোনা বিষয়ক নোডাল অফিসার অসিতাভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, বিষয়টি ভুলতে পারছি না। রান্না হবে না বলে করোনা আক্রান্ত স্ত্রী-কে হাসপাতালে পাঠাতে আপত্তির কথা কানে বাজছে। করোনা আক্রান্তের বাড়িতে থাকাই বিপজ্জনক। রান্না করবে কে, সেই ভাবনাই বোধহয় ওদের সমস্ত আতঙ্ক ভুলিয়ে দিয়েছিল।

‘সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ!’

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...