Friday, April 3, 2026

ইসলামাবাদ হাইকোর্টে কুলভূষণ মামলার শুনানিতে বিশেষ বেঞ্চ গঠন

Date:

Share post:

কুলভূষণ যাদব মামলার শুনানিতে বিশেষ বেঞ্চ গঠন করল ইসলামাবাদ হাইকোর্ট। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকে শুনানি শুরু হবে। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাআল্লাহর নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানিতে কুলভূষণের জন্যেও একজন আইনজীবী নিযুক্ত করা হবে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর।

এই সপ্তাহের শুরুতে সরকার অর্ডিন্যান্স পাঠিয়েছে পাক পার্লামেন্টের সম্মতির জন্য। কুলভূষণ যাদবকে সেনা আদালত মৃত্যু পরোয়ানা দিয়েছিল। এর বিরুদ্ধে তিনি আপিল করতে পারেন বলে জানিয়েছিল আন্তর্জাতিক আদালত। এই কারণে আইন বদলাচ্ছে পাকিস্তান।
ভারত অবশ্য অভিযোগ করেছে যে আইসিজে-র নির্দেশ পালন করছে না পাক সরকার। কুলভূষণের সঙ্গে ভারতের প্রতিনিধিদের ঠিক করে কথা বলতে দেওয়া হয়নি, তাঁকে ভয় দেখানো হয়েছে, আইনজীবী নির্বাচনও করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারত।  এই বিষয়ে আন্তর্জাতিক আদালতে মুখ পোড়ে পাকিস্তানের। এবার তাদের উদ্যোগ কতটা নিরপেক্ষ হবে সেটাই দেখার।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...