Monday, April 6, 2026

আরও ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি

Date:

Share post:

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ উত্তরবঙ্গ । এরমধ্যে আবার আরও ৪৮ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।

শুক্র ও শনিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। তবে রবিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। কয়েকদিন ধরে তেমন বৃষ্টির দেখা নেই । আবহাওয়া দফতর জানাচ্ছে, জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কলকাতায় আজ, শুক্রবার সকালে আংশিক মেঘলা আকাশ ও পরে মূলত মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকা আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯৫ শতাংশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...