Friday, June 26, 2026

ভারত ও ভুটানের প্রতি আগ্রাসন দেখিয়ে গোটা বিশ্বের প্রতিক্রিয়া যাচাই করছে চিন, বলল আমেরিকা

Date:

Share post:

ভারত ও ভুটানের প্রতি আগ্রাসী মনোভাব দেখিয়ে চিন আসলে গোটা বিশ্বের মনোভাব যাচাই করছে। দেখতে চাইছে এর কী প্রতিক্রিয়া হয়। চিনের আগ্রাসী নীতির বিরোধিতা করে একথা বলল আমেরিকা। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বলেন, ইচ্ছাকৃতভাবেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঝামেলা করছে চিন।

বৃহস্পতিবার ফের একবার চিনের আচরণের তীব্র নিন্দা করে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বলেন, ভারত এবং ভুটানের এলাকার মধ্যে সেনা ঢুকিয়ে আসলে চিন দেখতে চাইছে বিশ্বের অন্য দেশগুলো তাদের এই আগ্রাসনের বিরোধিতা করে কিনা। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সুকৌশলে দেখতে চাইছেন, বিশ্বের কোন কোন দেশ তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা রাখে। সাম্প্রতিক অতীতে ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে চিন। ৫ মে থেকে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে চিনের বেআইনি কাজের জন্য। সীমান্ত এলাকাগুলোয় বেড়েছে অচলাবস্থা। গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনা সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। চিন সম্প্রতি গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি কাউন্সিলে ভুটানের সাকতেং অভয়ারণ্যকে নিজেদের বলে দাবি করেছে এবং এই প্রকল্পে অর্থ ব্যয়ের বিরোধিতা করেছে। এইসব ঘটনাপ্রবাহ দেখিয়ে দিচ্ছে কীভাবে পায়ে পা লাগিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ঝামেলা পাকাতে চাইছে চিন। চিনের এই মনোভাবের নিন্দা করে ফের একবার শি জিনপিং সরকারকে সতর্ক করলেন মার্কিন বিদেশ সচিব।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...