Wednesday, March 25, 2026

এবার ডিসচার্জ সার্টিফিকেটে লিখতে হবে ‘Covid-19 Negative’, নির্দেশ রাজ্যের

Date:

Share post:

সংক্রমণ থেকে সুস্থ হওয়া রোগীদের ডিসচার্জ সার্টিফিকেটে এখন থেকে বড় হরফে এবং স্পষ্ট করে লিখতে হবে ‘Covid-19 Negetive’।

শুক্রবার এই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের সামাজিক হয়রানি থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে এই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাঁদের নানা সামাজিক হয়রানির মুখে পড়তে হচ্ছে। বহু জায়গায় বাড়িতে বা আবাসনের ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হচ্ছে না রোগমুক্ত ব্যক্তিকে। প্রতিবেশীদের দাবি, আক্রান্ত ব্যক্তি যে ভাইরাস মুক্ত, তা হাসপাতাল থেকে লিখিয়ে আনতে হবে।
এছাড়াও দেখা দিয়েছে রোগীকে একঘরে করে দেওয়ার প্রবণতা। কোনও পরিবারের কেউ করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেও সেই পরিবারের সঙ্গে কথা বলছেন না প্রতিবেশীরা। সামাজিকভাবে সবাই এড়িয়ে চলছেন পরিবারের সদস্যদের।

এই প্রবণতা বন্ধ করতেই এবার করোনামুক্ত ব্যক্তির ডিসচার্জ সার্টিফিকেটে সরাসরি ‘Covid-19 Negetive’ লিখতে নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। এতে করোনামুক্ত ব্যক্তি বাড়িতে ঢুকতে বাধা পেলে বা কোনও সামাজিক বয়কটের শিকার হলে অন্তত একটা নথি হাতে থাকবে তাঁর। প্রয়োজনে আইনি সাহায্যও মিলবে৷

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...