Sunday, June 7, 2026

সমুদ্র সৈকতে দৈত্যাকৃতি প্রাণী দেখে পর্যটকদের চোখ কপালে ওঠার জোগাড়!

Date:

Share post:

সমুদ্রের রহস্য এখনও খুব বেশি জানতে পারেনি মানুষ। প্রায়ই সমুদ্রের নানা জীব সম্পর্কে অনেক আকর্ষণীয় তথ্য আসে। যেগুলো অনেক সময় কেউ কল্পনাও করতে পারেনি। এবার জানা গেল, সমুদ্র তীরে দেখা গিয়েছে বিশালাকার একটি জীব। তার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সম্প্রতি এমনই একটি বিষ্ময়কর ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার এক সমুদ্র সৈকতে। বিশ্বের অন্যতম বৃহত্তম এবং বিরল প্রজাতির একটি দৈত্যাকৃতি সামুদ্রিক প্রাণীর মৃতদেহ ঢেউয়ের তোড়ে ভেসে এসেছে সমুদ্র সৈকতে। যা দেখে পর্যটকদের চোখ কপালে ওঠার জোগাড় ।
এমন দৈত্যাকৃতি মাছ এর আগে কখনও দেখেছেন বলে কেউই মনে করতে পারেননি। যার নিট ফল, এলিয়েনের মতো এই মাছটিকে সৈকতে ভিড় করেছিলেন পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ । বিশালাকৃতি ওই মাছটিকে ক্যামেরা বন্দি করতে ভোলেননি অতি উৎসাহী জনতা।
জানা গিয়েছে, সমুদ্রের ‘সানফিস’ নামে পরিচিত এই প্রাণীটি। গত শনিবার ভিক্টোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে কেনেট নদীর কাছে তাকে পাওয়া গিয়েছে। ওই কেনেট নদীর কাছে ঘুরতে গিয়ে পর্যটকেরাই প্রথম অদ্ভূত প্রাণীটি দেখতে পান।

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...