Friday, June 26, 2026

শহরে ফের এক করোনা যোদ্ধা চিকিৎসকের মৃত্যু

Date:

Share post:

অচেনা-অজানা শ্রত্রু। দুনিয়াজুড়ে মানব সভ্যতাকে ধ্বংসের খেলায় মত্ত হয়েছে। কার্যত, মেঘের আড়াল থেকে তীর মারছে এই মারণ ভাইরাস। তবে জারি আছে যুদ্ধ। আর যুদ্ধে সবচেয়ে সামনের সারি থেকে বুক চিতিয়ে লড়ছে বিশ্বের তামাম চিকিৎসক মহল। ব্যতিক্রমী নয় কলকাতাও। এখানেও নিজেদের জীবনকে বাজি রেখে করোনার বিরুদ্ধে লড়াই করছেন চিকিৎসকরা। কিন্তু তার মূল্যও চোকাতে হচ্ছে।

করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজ, শুক্রবার সকাল ১০:২০ নাগাদ ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত চিকিৎসক তরুনকুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তরুণবাবু কলকাতার নামকরা বেসরকারি হাসপাতাল সিএমআরআই-এর জেনারেল মেডিসিনের চিকিৎসক ছিলেন।

হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই তিনি কোভিড-১৯ উপসর্গ নিয়ে ভুগছিলেন। জ্বর, শ্বাসকষ্ট ছিল। সম্প্রতি, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করানো হয়েছিল ঢাকুরিয়া আমরি হাসপাতালে। এরপর করোনা রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসাও চলছিল তাঁর। কিন্তু শেষরক্ষা হলো না। নিজের জীবন বাজি রেখে একের পর এক আক্রান্তকে সুস্থ করে, জীবনযুদ্ধে হার মানলেন তরুনকুমার বন্দ্যোপাধ্যায়।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...