Friday, June 26, 2026

শ্রীরামপুরে আক্রান্ত পরিবারের প্রতি অমানবিক পড়শিরা, ব্যবস্থা নিল প্রশাসন

Date:

Share post:

পরিবারের ছোট মেয়ে কোভিড পজিটিভ হয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। শ্রীরামপুরের 25 নম্বর ওয়ার্ডের গাঙ্গুলিবাগানে সেই রোগীর বাড়িকে ‘করোনা বাড়ি’ আখ্যা দিয়ে পাড়ায় একঘরে করে রাখার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। পাড়ার গলির মুখে দড়ি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। এমনকী বাড়ির পাশে পুরসভার জলের কল প্লাস্টিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় দোকান, বাজার। এমনকী, প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছেন না বলে অভিযোগ পরিবারের সদস্যদের। বাড়ির নীচে এক আত্মীয়র কেবলের বিজনেস রয়েছে, তাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরিবারে রয়েছেন 85 বছরের বৃদ্ধা মা ও বয়স্কা তিন বোন। গত 28 তারিখে ছোট বোন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি নিজেও ট্রপিক্যাল মেডিসিনের স্বাস্থ্যকর্মী। তার জেরে পুরো পরিবারকে একঘরে করে রাখা হয়েছে বলে জেলাশাসককে অভিযোগ জানানো হয়। শুক্রবার দুপুরে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু গঙ্গোপাধ্যায় যান। পরিবারের তিন বোনের সঙ্গে কথা বলেন ও সমস্ত দেখভাল করার প্রতিশ্রুতি দেন। বন্ধ জলের কলের মুখ থেকে প্লাস্টিক খুলে দেন তিনি।

বিকালে শ্রীরামপুর মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি ত্রাণ সামগ্রী ও পালস্ অক্সিমিটার দেন পরিবারের সদস্যদের হাতে।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...