Friday, June 26, 2026

রাজস্থানে ঘোড়া কেনাবেচার দর ১৫ কোটি ছাড়িয়েছে, অভিযোগ গেহলটের

Date:

Share post:

সচিন পাইলটের বিদ্রোহের পর থেকেই জয়পুরের একটি হোটেলে রয়েছেন অশোক গেহলট-অনুগামী শতাধিক বিধায়ক। তবে শুক্রবার তাঁদের জয়পুর থেকে অন্য শহরে স্থানান্তরিত করা হতে পারে।
গেহলট দাবি করেছেন, পাইলটের অনুগামী বিধায়করা বিজেপির সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছে। তাঁর শিবিরের বিধায়ক কিনে নেওয়ার পরিকল্পনা করছে তারা।
গেহলট বলেছেন, “অধিবেশন শুরুর দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই ঘোড়া কেনাবেচার দর বেড়ে গিয়েছে। প্রাথমিক দর ছিল প্রথম কিস্তিতে ১০ কোটি আর দ্বিতীয় কিস্তিতে ১৫ কোটি। এখন সেই দর লাগামছাড়া হয়ে গিয়েছে।”
এরই পাশাপাশি, বহুজন সমাজ পার্টিকেও আক্রমণ করেছেন তিনি । বলেছেন, মায়াবতী এখন বিজেপির হয়ে কাজ করছেন।
উল্লেখ্য, বুধবার রাতে রাজস্থান বিধানসভায় অধিবেশনের ডাক দেন রাজ্যপাল কলরাজ মিশ্র। তবে সেই অধিবেশন শুরু হবে ১৪ অগাস্ট থেকে।

Related articles

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...