Friday, June 26, 2026

“আইনের উপর ভরসা আছে, সত্যের জয় হবেই”, মুখ খুললেন রিয়া চক্রবর্তী

Date:

Share post:

এতদিন চুপ করে ছিলেন। অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই প্রথম মুখ খুললেন রিয়া চক্রবর্তী। ক্যামেরার সামনে হাজির হয়ে রিয়া বলেন, ঈশ্বর এবং আইনের উপর তাঁর ভরসা রয়েছে। সত্যি নিশ্চয়ই সামনে আসবে। তিনি নিশ্চই বিচার পাবেন। সুশান্ত সিং রাজপুতের বাবার এফআইআরের পর এই প্রথম মুখ খুললেন প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী।

 

সুশান্তের  মৃত্যু ঘিরে একের পর এক চাপ বাড়ছিল রিয়ার ওপর। একদিকে বিহার পুলিশ, অন্যদিকে টাকা সরানোর মামলা । মন্ত্রীদের বক্তব্য। ত্রিশঙ্কু চাপের মুখে পড়েছিলেন রিয়া। চাপের মুখে পড়ে মুম্বাইয়ের নামী উকিলের সঙ্গে পরামর্শ করেন তিনি। রিয়ার বাড়িতে হাজির হন অভিনেত্রীর আইনজীবী,আনন্দিনি ফার্নান্দেজ। পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে সেই আলোচনার জন্যই রিয়ার বাড়িতে পৌঁছান আইনজীবী। প্রায় ঘন্টা দুয়েক অভিনেত্রীর পরিবারের সঙ্গে শলা পরমর্শ করেন তিনি। উকিলের পরামর্শতেই তিনি বয়ান দেন।

উল্লেখ্য, সুশান্তর বাবা এফআইআরে রিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এনেছেন । এরইমধ্যে রিয়া সুপ্রিম কোর্টে আর্জি দায়ের করেছেন। আর্জিতে তিনি বলেছেন, সুশান্তর সঙ্গে এক বছর ধরে সম্পর্ক ছিল। তাঁরা একসঙ্গে থাকতেনও।
রিয়া আরও জানিয়েছেন, গত ১৪ জুন সুশান্তর আত্মহত্যার আগে ৮ জুন পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। পরে তিনি অস্থায়ীভাবে তাঁর সান্তাক্রুজে বাড়িতে চলে যান। তিনি সুশান্তর বাবার সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...