Saturday, April 11, 2026

ঋণখেলাপি অনিলের মুম্বইয়ের অফিস অধিগ্রহণ ব্যাঙ্কের

Date:

Share post:

কারণ ঋণখেলাপ। অনিল আম্বানির সংস্থার মুম্বইয়ের সদর কার্যালয় অধিগ্রহণ করল ইয়েস ব্যাঙ্ক। সংবাদপত্রে একটি বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ জানিয়েছে, ২ হাজার ৮৯২ কোটি টাকার ঋণ নিয়ে তা সময়মতো ফেরত না দেওয়ায় এই পদক্ষেপ করা হল। এর পাশাপাশি, দক্ষিণ মুম্বইয়ে অনিল আম্বানির দু’টি ফ্ল্যাটও অধিগ্রহণ করেছে ইয়েস ব্যাঙ্ক।

আম্বানির সংস্থা ‘অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ’ বা রিলায়্যান্স গ্রুপ পরিচালিত ‘রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার’-এর হেড অফিস দক্ষিণ মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার রিলায়্যান্স সেন্টারে। ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি জারি করা জানানো হয়েছে, মে মাসের ৬ তারিখ ঋণ মেটানোর দাবি জানিয়ে অনিলের সংস্থাকে নোটিশ পাঠানো হয়। কিন্তু দু’মাসের মধ্যেও ঋণ না মিটিয়ে শর্তের খেলাপ করায় সংস্থার তিনটি সম্পত্তির দখল নেওয়া হয়েছে। উক্ত সম্পত্তি সংক্রান্ত কোনও ব্যবসায়িক লেনদেন না করার জন্যও জনসাধারণকে আবেদন জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Related articles

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...

ফের রদবদল কমিশনের: সরলেন কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনার ও একাধিক ওসি

বাংলায় ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেই চলেছে নির্বাচন কমিশন। শনিবারও ফের বদলি করা হল...

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...