Tuesday, April 7, 2026

সিঙ্গাপুরের হাসপাতালে প্রয়াত সাংসদ অমর সিং

Date:

Share post:

রাজ্যসভার সাংসদ অমর সিং প্রয়াত। বিগত বেশ কয়েক মাস ধরে সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ২০১৩ সালে তাঁর কিডনির অসুখ ধরা পড়ে। চিকিৎসার পর ফের রাজনীতিতে ফেরেন ২০১৬ সালে। আবার ২০১৯-এ অসুস্থ হন। কলকাতায় বেড়ে ওঠা ৬৪ বছরের অমর সিং রেখে গেলেন স্ত্রী পঙজা এবং দুই যমজ মেয়েকে। এ বছরের মার্চ মাস নাগাদ গুজব ছড়ায় অমর সিং মারা গিয়েছেন। হাসপাতালের বেড থেকে অমর সিং ট্যুইট করে জানিয়েছিলেন, ‘টাইগার জিন্দা হ্যায়।’

আজ শনিবার সকালেও ট্যুইট করে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছিলেন এবং বালগঙ্গাধর তিলকের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। তারপর সময় গড়াতে নিজেই চলে গেলেন অতীতের পাতায়। ওই সময় একটি ভিডিও ট্যুইট করে দেশের মানুষকে অনুরোধ করেছিলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকার জন্য।

রাজনীতির আঙিনায় অমর সিং ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করতেন। ছিলেন পলিটিক্যাল ম্যানেজার। দিল্লিতে সরকার তৈরি করা, সাংসদদের সমর্থন জোগাড় করার প্রশ্নে পর্দার আড়ালে থেকে অমর সিং-এর ভূমিকা ছিল চোখে পড়ার মতো। মুলায়ম সিং-এর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল দাদা ভাইয়ের মতো। কিন্তু সেই দল ছেড়েই তিনি একসময় বেরিয়ে আসেন ২০১০ সালে। সমাজবাদী পার্টি তাঁকে বহিষ্কারও করে। অমিতাভ বচ্চন পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। কিন্তু রাজনৈতিক ডামাডোলে সেই সম্পর্কেরও ইতি হয়। জয়া বচ্চনকে সাংসদ করার পিছনে তার ভূমিকা কেউই অস্বীকার করতে পারবেন না। পরে সিঙ্গাপুরে হাসপাতালের বেডে শুয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে নিজেকে দোষী সাব্যস্ত করে দুঃখ প্রকাশও করেন।

Related articles

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...