Friday, June 12, 2026

“আপনার জীবনে সাফল্য আসুক!” অম্ল-মধুর সম্পর্কের মধ্যেই দিলীপকে জন্মদিনের শুভেচ্ছা বাবুলের

Date:

Share post:

সম্প্রতি বঙ্গ বিজেপি নেতাদের অভ্যন্তরীণ সম্পর্ক, গোষ্ঠীবাজি, দলীয় স্তরে ক্ষমতার লড়াই প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে রোজই সংবাদে উঠে আসছে নানা ধরণের রংচংয়ে খবর। কখনও দিলীপ-মুকুল সম্পর্কের ফাটল তো কখনও আবার দিলীপকে অন্ধকারে রেখে বাবুলের দিল্লির বাড়িতে একঝাঁক সংসদ-নেতাকে নিয়ে মধ্যাহ্নভোজ। সবমিলিয়ে মুরলিধর সেন লেনের ম্যানেজারদের মধ্যে একজনের সঙ্গে আরেকজনের টক-ঝাল, অম্ল-মধুর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে জোর চর্চা। যা বিরোধীদের কাছে খোরাক হয়েছে। তবে দিল্লি নেতৃত্বের নির্দেশে দ্রুততার সঙ্গে ড্যামেজ কন্ট্রোলেও নেমে পড়েছেন দিলীপ-মুকুল-বাবুলরা।

বঙ্গ বিজেপি নেতাদের ব্যাখ্যা, দিল্লি বৈঠক নিয়ে সম্প্রতি বিজেপির যে অন্তঃকলহের খবর প্রকাশ্যে এসেছে তা নাকি মিডিয়ার তৈরি আজগুবি গল্প। কেউ কেউ আবার পরোক্ষে ঘটনার সত্যতা স্বীকার করে বলছেন, বিজেপি বড় দল। একসঙ্গে চলতে গেলে ওরকম ঠোকাঠুকি লাগে। তবে ঘটনা যাই হোক না কেন, সম্পর্কের মেরামতি করার এক প্রচেষ্টা কিন্তু সব পক্ষ থেকেই দেখা যাচ্ছে।

এরই মধ্যে আজ, পয়লা অগাস্ট দিলীপ ঘোষের জন্মদিন। এই দিনটিকে কাজে লাগিয়ে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে বঙ্গ বিজেপি সভাপতিকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানিয়ে ছবি দিয়ে ফেসবুকে ফলাও পোস্ট করলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়।

সম্পর্কের বরফ গলার ইঙ্গিত কিনা তা সময় বলবে, কিন্তু সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে উষ্ণ অভিনন্দন জানিয়ে দিলীপ ঘোষের জন্মদিনে শুভেচ্ছা বার্তা হিসেবে বাবুল লিখেছেন, “ভালো থাকবেন দিলীপদা। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনে অনেক সাফল্য আসুক।”

Related articles

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...