Tuesday, April 14, 2026

অতীতের সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে করোনা আক্রান্ত ৫৭ হাজার ১১৭

Date:

Share post:

মারণ ভাইরাস করোনার গ্রাস থেকে মুক্তি নেই। বরং, যতদিন যাচ্ছে করোনার দাপট ততই বাড়ছে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৫৭ হাজার ১১৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি এই সময়ের মধ্যে দেশজুড়ে প্রাণ হারিয়েছেন আরও ৭৬৪ জন রোগী। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮৮ জন। এপর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫১১ জন রোগীর। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৫ লক্ষ ৬৫ হাজার ১০৩ জন সক্রিয় করোনা রোগী। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয়ের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১০ লক্ষ ৯৪ হাজার ৩৭৪ জন করোনাজয়ী।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...